|
作词 : Rupam Islam |
|
作曲 : Rupam Islam |
|
জোরে হাওয়া দিল, ঢেউ এল তারই দমে |
|
জল ভাবে কোন তল্লাটে ঝড় বয়? |
|
নদীপাশে ফুল হাসে বিদুষীর হাসি |
|
(বুঝে) তার সুবাসেই শক্তির সঞ্চয় |
|
পুষ্প-সুরভি যেন জাদুকরি মায়া |
|
হাওয়াকে পাথর করে রেখেছিল ধরে |
|
নিশ্চল নদীটার ম্লান বয়ে যাওয়া (দেখে) |
|
সময় ঝাঁকুনি দিল বাতাসকে জোরে |
|
সময়ের কারিকুরি আমি জেনে গেছি (বলে) |
|
সমীহ নিয়ে সে কবিতার দিকে দ্যাখে |
|
কবিতা পাঠাল ডাক, সভা শুরু হ’ল |
|
(ইমে)জারিগুলো জড়ো হ’ল একে একে একে |
|
তুফানের সাতে-পাঁচে পাথর ছিল না |
|
(তবু) কাব্যে কীভাবে এল তার উপমাটা |
|
চিন্তিত পাথরকে কবিতা টিপল চোখ |
|
কৌতুকে বোঝাতে এ দিনকাল ঘাঁটা |
|
বাতাসের ঝড় আর নদীজলে তরঙ্গ |
|
অবশ পাথর— এ তো কাব্যের রূপক! |
|
ইঁট কাঠ পাথরের প্রস্তর যুগে তবু |
|
আজও ভালবাসা— বহু ব্যবহৃত ধ্রুবক |
|
এভাবে আলোচনায় ‘ভালবাসা’ ঢুকে এল |
|
ব’লে প্রকৃতি বলে বিতর্ক বেকার |
|
একবার প্রেম এলে কত ঝড় ওঠে (সেই) |
|
ঝড়ে মুছে যায় যত স্টেটাসকো রেখা |
|
(আর) কে না জানে ভালবাসা শেষ কথা বলে |
|
(তাই) ধ্বনিভোট নিতান্ত অপ্রয়োজনীয় |
|
বরং ফুলের মায়া ভেঙে দিক হাওয়া |
|
ঢেউ তোলা ঝড় তুমি যুগ যুগ জিও |
|
ঝড় তোলা প্রেম তুমি থেকো বরণীয় |
|
(আর) প্রেমিক সময় তুমি শুভেচ্ছা নিও |