作词 : Rupam Islam 作曲 : Rupam Islam শুধু এই বইটাই পারে নিজেকে লুকোতে এক পলকেই ব্যস হয়ে যাবে এতটুক তুই ছুঁবি বলে তাই কাঁপে বইটার বুক তবু বোকা বইচোর হাত দিলি অন্যতে যাব বইমেলাতেই পকেটে পয়সা নেই কাঁধে ঝোলাটা আছে আর স্বপ্ন আছে বাড়ে কাগজের দাম ঝরে পাঠকের ঘাম কেনা সাধ্যতে নেই তবু চোখ বোলাতেই— আর নতুন বাঁধাই -এর গন্ধটা চাই তবু মনে খচ্‌খচ্‌ কিছু আশার খরচ ধুলো ধোঁয়ার দূষণ তারই মাঝে গুঞ্জন ওঠে মৃদু ধিক্কার হাতেনাতে গ্রেপ্তার বইচোর খোঁজে হুজুগে মানুষ কোথায় কফি হাউস চার কলেজী তরুণ বলে একটু শুনুন কেউ বা দয়া দেখায় কেউ বা পাশ কাটায় কেউ ছোট পত্রিকা দেখে আঁৎকে পালায় ঘোরে নকল পাঠক আর আসল আটক ভাবে মুক্তি কীসে বসে গিল্ড আপিসে— ওহে ও কলেজিকা হয়ে বহ্নিশিখা ভণ্ডামিতে আগুন দিয়ে, দাও স্পেসিমেন ওকে—