একদিন বলেছিলে, বন্ধু, বৃষ্টি ভালোবাসো চলো না ভিজে যাই আজ বিকেলে একদিন বলেছিলে, বন্ধু, মিছিলে যাবে চলো না রাত জাগি সংগ্রামে তাহলে এসব কথার মানে কি? যদি না ভাঙতে পারো ইতিহাস যদি না গাইতে পারো তুমি পুরোনো গানটাকে অস্বীকার করে পুরোনো পথ ছিল ঢাকা মুখোশে কাঠের সিঁড়িতে ছিল রক্তের দাগ ও পথে হেঁটো না, বন্ধু, কিছু পাবে না দেখো লক্ষ শিশু কাঁদে তোমার অপেক্ষায় তাহলে এসব কথার মানে কি? যদি না ভাঙতে পারো ইতিহাস যদি না গাইতে পারো তুমি পুরোনো গানটাকে অস্বীকার করে তাহলে এসব কথার মানে কি? যদি না ভাঙতে পারো ইতিহাস যদি না গাইতে পারো তুমি পুরোনো গানটাকে অস্বীকার...