তোমার ভিতর বসত বাড়ি, আমি তোমায় নিয়ে বাচি; তোমার নামে স্বর্গ-নরক, আমি ধরতে পারি বাজি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। ক্লান্ত সময় ছায়া তুমি নিয়ে অলস ক্ষণ, পথিক হলে পথে পাবে তোমার প্রিয়জন। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন। তুমি ভোরের স্নিগ্ধ আলো, আধার জোনাকি; শান্ত চোখে স্বপ্ন হাজার সত্যি জানো কি। তোমার ভিতর বসত বাড়ি, আমি তোমায় নিয়ে বাচি; তোমার নামে স্বর্গ-নরক, আমি ধরতে পারি বাজি। তুমি আমার শীতের সকাল, মিষ্টি একটা দিন; সন্ধ্যে দুপুর রাত্রি বাজায় ভালবাসার বিন।