নিয়মানুগ অপরাধবোধগুলো মুক্তি দেয় আমায় প্রশান্তির নিশ্বাস ফেলি আমি মাটির সোদা গন্ধে মাতৃগর্ভে গুটিয়ে নিজেকে সমর্পণ করি বিধাতার কাছে অসংলগ্নতায় আমার ভয় আমাকে সাহসী করে আমার পাপ আমাকে নিষ্পাপ করে সময় স্থির, আমার বিষন্নতায় আচ্ছন্ন জগতে হোকনা কৃত্রিম তবু একান্তই আমার বাস্তবতা নয় স্বপ্নও নয় মাতৃগর্ভে গুটিয়ে নিজেকে সমর্পণ করি বিধাতার কাছে অসংলগ্নতায় আমার ভয় আমাকে সাহসী করে আমার পাপ আমাকে নিষ্পাপ করে এ যেন সব কিছুর শেষ যার কোনো শুরু ছিলনা যে শুরুর প্রস্তুতিপর্ব অনন্ত যে শেষ বারে বারে ফিরে আসে কাঙ্ক্ষিত বিষন্নতার কাছে অকৃত্রিমতায় কৃত্রিম ভালোবাসায় আমার ভয় আমাকে সাহসী করে আমার পাপ আমাকে নিষ্পাপ করে আমার ভয় আমাকে সাহসী করে আমার পাপ আমাকে নিষ্পাপ করে