[00:00.50] বেদিশা হয়ে আর হাঁটে না হিমু এই শহরে [00:09.98] রুপার শেষ চিঠি আর হলো না পড়া [00:16.04] একান্ত একা ঘরে [00:21.26] হলদে তার পাঞ্জাবি আজ গেছে লাল রক্তে মিশে [00:31.86] দশ টাকার এক নোট, মাথা ভরা নীল রোদ [00:37.41] তার সঙ্গী শেষ ঘুমে [00:43.49] মিসির আলির চশমাটা ভেঙ্গে পড়ে আছে এক খাতায় [00:53.73] সেই খাতার পাতায় শুধু প্রশ্ন চিহ্ন কোনো উত্তর ছাড়াই [01:05.42] রহস্য তিনি খোদ নিজেই, তাকে যাচ্ছে না পাওয়া [01:15.57] দেরি হবে যখন, বলে যান তখন, তবে আজ কিছু বললো না [01:26.82] আজ দেবীও যেন দেখায় না ভয় কৃষ্ণপক্ষ রাতে [01:37.43] সাজঘরে যতোসব আয়না ভেঙ্গে গেছে দু'টুকরো হয়ে [01:49.24] দূরে কোথাও রুপালী দ্বীপে শ্রাবণ মেঘের দিনে [01:59.63] কবি বসে গল্প লেখে কালো মানুষদের নিয়ে [02:10.09] প্রিয়তমেষু, লেখা থামিও না কোথাও কেউ নেই বলে [02:33.19] শুভ্র গেছে অন্ধ হয়ে, আলো দেখে না পৃথিবীর [02:43.19] মুনশি জাদু করে না আর, জাগে না রাতে নিশীথিনী [02:54.66] কে কথা কয় অন্য ভুবন থেকে, রইলো অজানা [03:05.06] তেঁতুল বনে জল জোছনা আর হইলো না দেখা [03:38.03] আজ দেবীও যেন দেখায় না ভয় কৃষ্ণপক্ষ রাতে [03:48.24] সাজঘরে যতোসব আয়না ভেঙ্গে গেছে দু'টুকরো হয়ে [03:59.94] দূরে কোথাও রুপালী দ্বীপে শ্রাবণ মেঘের দিনে [04:10.22] কবি বসে গল্প লেখে কালো মানুষদের নিয়ে [04:21.18] প্রিয়তমেষু, লেখা থামিও না কোথাও কেউ নেই বলে [04:33.38]